1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

ভেড়ামারায় মৎস্য রক্ষা আইনে অভিযান, ৬০ হাজার টাকার জাল ধ্বংস

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৯ ০০ বার পড়া হয়েছে


কুষ্টিয়া জেলা প্রতিনিধি



‎কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

‎১০ জুলাই (সোমবার) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলার জিকে খালের ২-৪ নং ব্রিজের মধ্যবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।

‎মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিকে খালের ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে আইনানুযায়ী জব্দকৃত ক্ষতিকর জালগুলো স্থানীয় হাসপাতাল মোড়ে এনে সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আমাদের দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির চরম ক্ষতি করছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

‎অভিযান চলাকালে ভেড়ামারা থানার এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী এবং স্থানীয় সচেতন সাধারণ জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।