1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ৭০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৫ ০০ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন,বেনাপোল(শার্শা)প্রতিনিধি

 

 

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে
৭০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।আটক আসামি হলেন,শার্শা থানার অগ্রভূলাট গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে মোঃ মিলন হোসেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

সোমবার ( ১০ আগস্ট ২০২৬) দুপুর দুইটার সময় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামি শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।