1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি

 

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কাউনিয়া, রংপুর দপ্তরের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বালাপাড়া-শহীদবাগ হয়ে বকুলতলা বাজার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. এন্তাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান উকিল।
এছাড়াও কাউনিয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।