1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

কুষ্টিয়ায় ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্যদের পাশে থাকার আশ্বাস

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫০ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়া জেলায় অদ্য ০৯ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহোদয় কুষ্টিয়া সার্কিট হাউজে আগমন করলে কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয় সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান।
অতঃপর ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরক্ষণে, সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স কুষ্টিয়ার সভাকক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এর সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জ এর সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলার সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিআইজি মহোদয়ের নিকট পেশ করেন। ডিআইজি মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। প্রধান অতিথি মহোদয় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এছাড়াও জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ মোকবুল হোসেন, কমান্ড্যান্ট(পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),কুষ্টিয়া, জনাব মোঃ রাফিউল রহমান, সিনিঃ সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি),খুলনা, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, সকল থানা,কুষ্টিয়া, ডিআইও(১), ডিএসবি, কুষ্টিয়া, ওসি, ডিবি সহ কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও ফোর্সবৃদ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।