
নওগাঁ জেলা প্রতিনিধি
দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের অবসান। অবশেষে আদালতের রায়ের আলোকে নিজের জমি ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নওগাঁর ধামইরাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন।
শনিবার (১ আগস্ট ২০২৬) নওগাঁ জেলা দায়রা জজ আদালতের রায় বাস্তবায়নের অংশ হিসেবে আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতের আদেশ অনুযায়ী জমি বুঝিয়ে দেন আবুল হোসেনকে।
জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ১৬ বছর আগে আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আবুল হোসেনের পক্ষে রায় প্রদান করেন। সেই রায় বাস্তবায়নের মাধ্যমে আজ তিনি আনুষ্ঠানিকভাবে জমির দখল ফিরে পান।
জমি ফিরে পেয়ে আবুল হোসেন আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দীর্ঘদিনের অপেক্ষা ও আইনি লড়াই শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এলাকাবাসীও আদালতের এ রায় বাস্তবায়নকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।