1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় জিও ব্যাগের পাশ থেকে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও সরঞ্জাম জব্দ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৬ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল মুন্সিপাড়া এলাকায় নদী ভাঙন রোধে ফেলা জিও ব্যাগের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করে স্থানীয় উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিপাড়া এলাকায় তীব্র নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু একটি অসাধু চক্র সেই জিও ব্যাগের একেবারে কাছ থেকেই ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে ভাঙন রোধে নেওয়া সরকারি এই উদ্যোগ চরম ঝুঁকির মুখে পড়ে এবং নতুন করে নদী ভাঙনের আতঙ্ক তৈরি হয়। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনের সত্যতা মেলায় ড্রেজার মেশিন, পাইপসহ বালু কাটার যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়। একই সাথে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, নদী রক্ষা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভাঙন কবলিত এলাকায় যেকোনো ধরণের অবৈধ বালু ও মাটি উত্তোলন রুখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। নদী ভাঙনের হাত থেকে এলাকা রক্ষায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।