1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের শার্শা গোগা সীমান্ত এলাকা থেকে ১১৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন শার্শা থানা পুলিশের অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার ৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি

 

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কাউনিয়া, রংপুর দপ্তরের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বালাপাড়া-শহীদবাগ হয়ে বকুলতলা বাজার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. এন্তাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান উকিল।
এছাড়াও কাউনিয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।