1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রংপুরে আনসার বাহিনীর বিশেষ নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

মোঃ ফারজুল ইসলাম, রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১৩ ০০ বার পড়া হয়েছে
মোঃ ফারজুল ইসলাম
রংপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দিন-রাত তৎপর ভূমিকা পালন করছে।
পূজির শেষ মুহূর্তেও রংপুর সদর উপজেলা প্রশিক্ষক মনিরুজ্জামান মনির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর দক্ষ তদারকি ও প্রচেষ্টার ফলে পূজা মণ্ডপে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারছেন।
স্থানীয়রা জানান, পূজার সময়ে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পূজার আয়োজনও অনেকটা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে।
রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত বলেন, “ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। পূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই।”
প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার রাখার আশ্বাস দেওয়া হয়েছে। ফলে রংপুর জেলায় সার্বিকভাবে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।