1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২১৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে নানা আয়োজন মধ্যে দিয়ে পালিত হলো যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন, উদ্যোক্তা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ৮ অক্টোবর) অক্টোবর বিকেলে সাভার উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দিপু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এডভোকেট (আপিল বিভাগ) সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট,সভাপতি, গভর্নিং বডি,

মোফাজ্জল -মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রী কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক উপপরিচালক আব্দুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডা. মো. কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও জাগরণী থিয়েটারের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, উদ্যোক্তা নিশাত মোবাশ্বেরা খানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ব্যারিস্টার শিহাব উদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন, উদ্যোক্তা তৈরি হলে শুধু তিনি নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করেন। যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন,আমাদের দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো দক্ষ যুবসমাজ। তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে কেক কেটে ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।