1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সৈয়দপুরে আহলে সুন্নাতের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে
তৌসিফ রেজা,সৈয়দপুর (নীলফামারী)
পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.)-কে স্বাগত জানাতে নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ আগস্ট) শহরের জি আর পি চত্বর থেকে জুমার নামাজের পর র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে  র‍্যালিটি সূচনা করেন মাওলানা সাজ্জাদ আশরাফী। এতে বিভিন্ন মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, তরুণ-যুবক এবং সর্বস্তরের মুসল্লিগণ অংশ নেন।
অনুষ্ঠানে আহলে সুন্নাতের অন্যতম দায়িত্বশীল খালিদ আজম আশরাফী ঘোষণা দেন, আগামী শুক্রবার সৈয়দপুর ইমাম-ওলামা পরিষদের উদ্যোগে আরও একটি বিশাল স্বাগতম পদযাত্রা বের করা হবে।
এছাড়া ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে নানা কর্মসূচি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আহলে সুন্নাতের খলিফা সৈয়দ আসিফ আশরাফী।
র‍্যালি শেষে মোনাজাত করেন মাওলানা মইনুল ইসলাম, সালাতো সালাম পাঠ করেন হায়দার আলী হায়দার এমাদি ও আনোয়ার রেজা আশরাফী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।