1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ ০০ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত।

মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী, কালোবাজারী, গাড়ি ছিনতাইকারী এবং গরু চোরসহ সকল ধরনের অপরাধীকে শতভাগ সহায়তাকারী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঘুষখোর ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে আজ ০৯ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি ও ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ঈশ্বরগঞ্জের বাসিন্দা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বক্তব্যে ঈশ্বরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার অপসারণ দাবি করেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ সাইদুর রহমান বলেন,’অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য প্ল্যানিং করে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটানো হচ্ছে। সেই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী থেকে শুরু করে কালোবাজারী, গাড়ি ছিনতাইকারী এবং গরু চোরসহ সকল ধরনের অপরাধীকে শতভাগ সহায়তা করে যাচ্ছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ঘুষখোর ওবায়দুর রহমান। অপরাধীদের সঙ্গে ওসির গভীর সখ্যতা ও যোগসাজশের ফলে আজ ঈশ্বরগঞ্জে চরম ভীতিকর পরিবেশ বিরাজ করছে।

 

তাই, আজকে এই জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আমি দৃঢ়কণ্ঠে আহ্বান জানাচ্ছি যে, ‘ আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই দুর্নীতিবাজ ওসিকে ঈশ্বরগঞ্জ থানা থেকে প্রত্যাহার না করা হলে থানা ঘেরাওয়ের কর্মসূচি পালন করা হবে। আর তখন যেকোনো অপ্রীতিকর ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন যে, ‘এই ধরনের দুর্নীতিবাজ ও অপরাধের পৃষ্ঠপোষকদেরকে এখনো দায়িত্ব পালনের সুযোগ দেওয়া নিঃসন্দেহে দুঃখজনক ব্যাপার। তাই, আমি অবিলম্বে ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানসহ সকল দুর্নীতিবাজ ও আওয়ামী দোসর কর্মকর্তাদের অপসারণ দাবি করছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।