1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

জীবননগর ভৈরর নদীর পানি বেড়ে তীব্র স্রোতে ভেঙে পড়ল সেতুর অংশ, আতঙ্কে নদীতীরের মানুষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ ০০ বার পড়া হয়েছে

 

চুুয়াডাঙ্গা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় এবং প্রবল স্রোতের কারণে নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

তীব্র স্রোতের ধাক্কায় মনোহরপুর গ্রামের জোল মাঠ এলাকায় নদীর ওপর নির্মিত একটি সেতুর অংশবিশেষ ভেঙে পড়েছে। এতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কৃষিজমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার বিকেল থেকে নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ২০২৫ ইং সরেজমিনে গিয়ে দেখা যায়, স্রোতের তীব্রতায় কৃষকদের বানানো জাগ পাট ভেসে গেছে এবং অনেক জমিতে পানি উঠে গেছে।
যদিও ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলে হঠাৎ স্রোতের গতি বেড়ে যায়। আতঙ্কে অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যান। কেউ কেউ কৌতূহলবশত নদীর পাড়ে ভিড় করেন, কেউ বা স্রোতের মধ্যে মাছ ধরতে নামেন।

মনোহরপুর গ্রামের ফৌজিয়া আক্তার বলেন, “এ বছর অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু নদীতে এমন স্রোত আগে দেখিনি। বিকেল থেকেই পানি বেড়েছে, এতে অনেক জমি তলিয়ে গেছে। কৃষকেরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন।”

সন্তোষপুর গ্রামের আব্দুল হাই সিকদার জানান, দুপুরে সব কিছু স্বাভাবিক থাকলেও বিকেলের পরপরই নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকে।

স্থানীয়দের ধারণা, উজানে ভারি বৃষ্টিপাত অথবা কোনো বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই হঠাৎ পানি বৃদ্ধির ঘটনা ঘটেছে। তারা আশঙ্কা করছেন, পানি বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকলে আরও জমি ডুবে যাবে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

এ ঘটনার পরেও প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা নদীর আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।

ঘটনা সম্পর্কে জানতে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।