1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ ০০ বার পড়া হয়েছে
কে এম শাহীন রেজা কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরের তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিবছরের ন্যয় এবারও অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করেছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল। রবি ও সোম (২৮ ও ২৯) তারিখ দু’দিন ধরে সকাল ৯টায় কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শুরু হয় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প।
আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে এক হাজার রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হবে। গত ২১ বছর ধরে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছে হাসপাতালটি। এ সময়ের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন এবং ১৫ হাজারেরও বেশি রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
২৯ তারিখ দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। অনেকে এসেছেন দূর-দূরান্ত থেকে। স্বেচ্ছাসেবকেরা তাদের দিকনির্দেশনা দিচ্ছেন এবং খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল চিকিৎসাসেবা দিচ্ছেন। চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের ফজিলা খাতুন বলেন, চোখে ছানি পড়েছে। আমরা গরিব মানুষ বাইরে অপারেশন করাতে ২৫ হাজার টাকা চেয়েছে। ফ্রি শুনে এখানে এসেছি। জিয়ারখী ইউনিয়নের কমলাপুরের বৃদ্ধা ছলেমান বলেন, কয়েক বছর আগে এখান থেকে এক চোখের অপারেশন করিয়েছিলাম। এবার মাইকে শুনে অন্য চোখের জন্য এসেছি।
ফ্রি সেবা পেয়ে খুব ভালো লাগছে। স্থানীয় বাসিন্দা রিগ্যান বলেন, বাইরে ছানি অপারেশন করাতে ২০-২৫ হাজার টাকা লাগে, যা অনেকের সামর্থ্যের বাইরে। তহিরন নেছা হাসপাতালের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল কর্তপক্ষ জানান, শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদের উদ্যোগে ২০০৪ সাল থেকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শুরু হয় এ ক্যাম্প। স্থানীয় মানুষদের জন্য এটি এখন একটি নিয়মিত ও আস্থার জায়গা হয়ে উঠেছে।
তবে ২০২৫ সাল থেকে হাসপাতালটিতে চালু হওয়া আধুনিক ভিশন সেন্টারের মাধ্যমে নিয়মিত চোখের পরীক্ষা, ছানি রোগী বাছাই ও ফলোআপ সেবা চালু রয়েছে। নির্বাচিত রোগীদের নিরাপদ পরিবহনের মাধ্যমে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হয়।
তহিরন নেছা হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য, অর্থাভাবে কেউ যেন দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলে। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের লি: এর কর্ণধর আলাউদ্দিন আহমেদের অর্থায়নে ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় গেল ২১ বছরে ৫০ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন যার মধ্যে ১৫ হাজারের বেশি ছানি অপারেশন করা হয়েছে।
এই দুদিনে প্রায় এক হাজারেরও বেশী ছানি অপারেশনের জন্য দুস্থ রোগীদের পেয়েছি তাদের পাঠানোর জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।