1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভূরুঙ্গামারীতে ফাজিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ ০০ বার পড়া হয়েছে
 কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমান স্বপন ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোঃ ছবেত আলী, সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর গফুর প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন পাইকেরছড়া ইউপি সদস্য আবু সায়াদত মোঃ বজলুর রহমান, মাওলানা আব্দুল বারেক, মোঃ মেছবাহুল, মোঃ জাহিদুর রহমানসহ অভিভাবক ও অতিথিবৃন্দ। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর আলম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ বদিউজ্জামান, মোছাঃ নাজমা পারভিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান, প্রভাষক অত্র মাদ্রাসা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, সন্তানদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা সময়ের দাবি। তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে থেকে একটি আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।
সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় সাধনের নানা দিক নিয়ে আলোচনা হয়। অভিভাবকেরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি নিজেদেরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রমিজউদ্দিন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।