1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বেতন না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ ০০ বার পড়া হয়েছে
নীলফামারী প্রতিনিধি
বেতন-ভাতার দাবিতে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেতন বিল শীটে লায়ন্স ক্লাবের সভাপতির স্বাক্ষর না করায় এক সপ্তাহ পার হলেও এখনো বেতন পাননি তারা। বারবার অনুরোধ সত্ত্বেও কোনো সাড়া না মেলায় ক্ষোভ প্রকাশ করে তারা রাস্তায় নামেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়কে (বিমানবন্দর রোড) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান চৌধুরী মুকুল, সিনিয়র শিক্ষক ফারহানা সুলতানা ও কাজী আসাদুজ্জামান স্বাধীন। বক্তারা অভিযোগ করেন, দুর্নীতি ও অনিয়মের কারণে সম্প্রতি সাবেক সভাপতি শফিয়ার রহমান ও অধ্যক্ষ মশিউর রহমানকে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে অপসারণ করা হয়। এরপর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী সভাপতির দায়িত্ব নেন এবং মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন পূর্ববর্তী সভাপতি ও অধ্যক্ষের ঘনিষ্ঠ ছিলেন। তাদের অনিয়ম ও দুর্নীতির সুযোগ দিয়েছিলেন তিনি। এখন শিক্ষার্থীদের আন্দোলনের পর তাদের অপসারণ হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে শিক্ষক-কর্মচারীদের ওপর অন্যায় আচরণ করছেন। নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন দেওয়া হলেও, এবার বিল শীটে তার স্বাক্ষর না থাকায় সবাই বেতনহীন অবস্থায় রয়েছেন।
শিক্ষক-কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ২টার মধ্যে ১৪৪ জনের বেতন পরিশোধ না হলে বিকেল ৩টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
এ বিষয়ে জানতে লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেননের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।