1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পত্নীতলায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ ০০ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান অন্তর, নওগাঁ

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নজিপুর সরদারপাড়া মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি এস এম নাজিম উদ্দীন বাবু এবং সঞ্চালনা করেন আবু সাইদ চপল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদি পল্লী চিকিৎসক এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা: সামিনা পারভীন পলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, জেলা কমিটির সহ-সভাপতি মো: আব্দুস ছাত্তার এবং নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মো: আরিফ হোসেন বিপ্লব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।