1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

মোঃ আরমান হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আরমান হোসেন

 

 

সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’ বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু যে বক্তব্য দিয়েছেন, সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত।

বুধবার (৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, হেলালুজ্জামান তালুকদার লালু ইলেকট্রনিক গণমাধ্যমকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেছেন, ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’, এই বক্তব্য হেলালুজ্জামান তালুকদার লালুর একান্তই ব্যক্তিগত। হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করেই নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন।

এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বিএনপি এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

জনমনে যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে এই বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য প্রেরণ করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।