1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া

পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৮ ০০ বার পড়া হয়েছে

 

পরশুরাম প্রতিনিধি

 

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পরশুরামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ, পরশুরামের আয়োজনে ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া সভাপতিত্ব বন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহকারী কমিশনার এস এম শাফায়েত আখতার নূর, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, বৃক্ষই পারে আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।