1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আল ফাত্তাহ ট্যুরস্ এন্ড ট্রাভেলসের হাজী পুনর্মিলনী ও স্মৃতিচারণ

মোঃ ফারজুল ইসলাম, রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ ০০ বার পড়া হয়েছে
মোঃ ফারজুল ইসলাম
রংপুরের পীরগঞ্জে আল ফাত্তাহ্ ট্যুরস্ ট্রাভেলস্ এর আয়োজনে দিনব্যাপী হাজী পুনর্মিলনী, স্মৃতিচারণ ও দুআ অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার  গোপীনাথপুর মজিদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ অনুষ্ঠান হয়েছে। উক্ত হাজী সম্মেলনে শতাধিক হাজী, হজ্ব পালনে আগ্রহী, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পীরগঞ্জ উপজেলার পরিচালক হাফেজ আলহাজ্ব রফিকুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল ফাত্তাহ্ ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর ডিরেক্টর আলহাজ্ব মুফতি সাঈদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, প্রতিষ্ঠানটির লিগ্যাল এ্যাডভাইজার এ্যাডভোকেট এনামুল হক, খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুল আমিন, জামতলা মাদরাসার শিক্ষক মুফতি গোলাম রব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম রাজা ও মোঃ আহসান হাবিব শিমুল সহ স্থানীয় আলেম-ওলামা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ট্রাভেলসের মাধ্যমে ইতিপূর্বে যারা হজ্ব পালন করেছেন, তারা উল্লেখিত ট্রাভেলসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে স্মৃতিচারণ করেন। বিশেষ করে ট্রাভেলসটির পীরগঞ্জের পরিচালক হাফেজ রফিকুল ইসলাম ফারাজীর দেয়া হাজীদের সেবার কথা ইতিবাচকভাবে উল্লেখ করা হয়।
বক্তাগণ বলেন, আল ফাত্তাহ ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ হাজীদের সাথে কখনোই প্রতারণা করে না। তারা কথা অনুযায়ী কাজ করে। হাজীদের সেবাকে পরকালীন জীবনের পাথেয় হিসেবে বেছে নিয়েছে ট্রাভেলস্ টি। ট্রাভেলসটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।