1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২২ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

লন্ডন থেকে সিলেটগামী বিমানের একটি ফ্লাইটে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে এক যাত্রীকে বিমানবাহিনীর জিম্মায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান অবতরণের আগে সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানের ভেতরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের (বিজি-২০১) ফ্লাইটটি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের আগে শওকত আলী নামে এক যাত্রী উত্তেজিত হয়ে ঘুসি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেন। এছাড়াও তিনি বিমানের অন্যান্য কিছু জিনিসও ক্ষতিগ্রস্ত করেন।

Advertisement

কর্তৃপক্ষ জানায়, ভাঙা মনিটরটির মূল্য প্রায় ১১ লাখ টাকা। পরে বিমান অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ মো. শওকত আলীকে আটক করে বিমানবাহিনীর জিম্মায় দেন।

বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলন ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন বলেন, “যাত্রীটি বিমানের ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ করেছেন এবং মনিটরসহ বিভিন্ন জিনিসের ক্ষতি করেছেন। ক্ষতিপূরণ দিতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র জানায়, ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা গেলে যাত্রীকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ক্ষতিপূরণ না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।