1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মাওয়া-লৌহজং সড়কের পাশের কারখানা, ওয়ার্কশপসহ ছয়টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। রবিবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে আগুন লেগেছে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। পুড়ে যাওয়া
প্রতিষ্ঠানের মধ্যে সুমন ঢালীর একটি ফলের দোকান ও চায়ের দোকান, আরিফ ঢালীর সেলুনের দোকান, একটি প্লাস্টিকের কারখানা ও একটি লোহার স্ক্র‍্যাবের কারখানা ও নাসির খানের একটি ওয়ার্কশপ। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটের দিকে ঘুরতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী আগুন দেখে আশপাশের মানুষকে ডাকাডাকি করে
জাগিয়ে তোলেন। পরে লৌহজং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দুটি ইউনিট নিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটায় আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে পাশের শ্রীনগর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সহযোগিতা করে।

 

ক্ষতিগ্রস্ত নাসির খান জানান, আমি রাত সাড়ে তিনটায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন জ্বলছে। আমার ওয়ার্কশপের অনেকাংশ পুড়ে গেছে। মালামালসহ প্রায় ১০ লাখ ক্ষতি হয়েছে। এদিন সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে আপাতত ১৮ পিস ঢেউটিন দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।