1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

অসুরের মুখে দাড়ি, কারও ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৩ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গা পূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, আমরা জিডি করেছি। আইনের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে।

যারাই এ অপকর্ম করছে তাদের ছাড় দেওয়া হবে না। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা জেলার সাভারের আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারাই এই অপকর্ম করেছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা জানেন এখানে কিছু কিছু ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সঙ্গে সুপার ফ্যাসিস্ট ইনটেলেকচুয়ালও আছে, তারাও কিন্তু এটা ইন্ধন দেয়। তারা যেন ইন্ধন না দিতে পারে আপনারা আমাদের সবাই সহযোগিতা করুন। হিন্দু ধর্মের যে হিন্দু গুরুরা, তাদের বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে। তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সাংবাদিকরাই বলছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পূজনীয় উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মিভদন্ত রতনশ্রী মহাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবালসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।