1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

প্রশাসনের নীরবতায় কাউনিয়ায় দূষণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের দাপট

মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আমিনুল ইসলাম

 

 

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া রেলগেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে পিচ গলানোর কাজ চালিয়ে আসছে। এ প্রতিষ্ঠান থেকে নির্গত কালো গন্ধযুক্ত ধোঁয়ায় আশপাশের এক কিলোমিটার এলাকাজুড়ে গাছের পাতায় জমেছে কালো-সাদা স্তর। একইসাথে বাসিন্দারা পড়েছেন শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে।
অভিযোগ উঠেছে—ঘনবসতিপূর্ণ এলাকায় চলা এই কার্যক্রমের কারণে স্কুল, কলেজ, মাদরাসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাটবাজারসহ জনবহুল স্থানে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে।

সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই ঠিকাদারি প্রতিষ্ঠানের অবস্থান কাউনিয়া উপজেলা পরিষদের পাশেই। অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার চোখের সামনেই প্রতিদিন চলছে এ অবৈধ কার্যক্রম। অথচ দীর্ঘদিনেও নেওয়া হয়নি কোনো প্রশাসনিক ব্যবস্থা।

স্থানীয়দের প্রশ্ন—যদি উপজেলা পরিষদের সামনেই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চলতে পারে, তবে প্রশাসনের ভূমিকা নিয়ে কি প্রশ্ন তোলা যায় না? এলাকাবাসীর ধারণা, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই অবৈধ ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসীর দাবি, দ্রুত এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করে কাউনিয়ার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।