1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী স্ত্রী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ‎সাভার পৌরসভা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ( ৭ অক্টোবর) বিকেল ৫টার পর পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তাপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁ’র ছেলে মোঃ মনির খাঁ (৩৮) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বক্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ওমরের বাড়ির ভাড়াটিয়া মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তাদের হেফাজত থেকে ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।