1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ আরমান হোসেন

 

গাজীপুরের কাশিমপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পূজামণ্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেন।

সভায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ডিসি রবিউল হাসান জানান, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

এ সময় অতিথিরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক রহিম মাতাব্বর, বাংলাদেশ জামাত ইসলামের কাশিমপুর থানার সাধারণ সম্পাদক নুরজামান, কাশিমপুর থানা প্রেসক্লাব এর সভাপতি মোঃ হাসান সরকার, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল্লাহ কাসেমী এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।