1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

অভিনয় ভালোবাসি, তাই অভিনয় নিয়ে স্বপ্নটা বেশি দেখি ; কেয়া পায়েল

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

হাল আমলে টিভি নাটকের যে কজন দর্শকপ্রিয় অভিনেত্রী আছেন, তাদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। এ মুহূর্তে কাজ নিয়ে তার ব্যস্ততা এমন যে, বলা যায় রীতিমতো তিনি উড়ছেন। সম্প্রতি তিনি নেপালে শুটিং করেছেন নাম ঠিক না হওয়া একটি নাটকের। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। পায়েল বলেন, ‘নেপালে শুটিং করে ভালো লেগেছে। প্রথমত লোকেশন দারুণ, দ্বিতীয়ত গল্প ও পরিচালকও ভালো। কাজটি বেশ উপভোগ করেছি। আশাকরি দর্শকদেরও ভালো লাগবে।’ এর আগেও নেপালে একাধিক নাটকের শুটিং অভিজ্ঞতা রয়েছে এ অভিনেত্রীর। বর্তমানে তিনি নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা নিয়ে পায়েল বলেন, ‘বেশ কিছু নাটকের শুটিং করছি। ভালো গল্পনির্ভর কিছু কাজ করছি। ভিন্ন ভিন্ন গল্প ও ব্যতিক্রমী চরিত্র আমাকে টানে। তাই সে রকম চরিত্র নিয়েই কাজ করছি। বিস্তারিত এখনই বলতে পারব না। ভালো কিছু কাজ নিয়ে আসছি দর্শকদের জন্য।’ তিনি আরও বলেন, ‘অভিনয়ই আমাকে বেশি টানে। অভিনয়ই মন দিয়ে করতে চাই। অভিনয় ভালোবাসি। তাই অভিনয় নিয়ে স্বপ্নটা বেশি দেখি। ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে। দর্শকরা আমাকে ভালোবাসেন। কোথাও গেলে কাজের প্রশংসা শুনতে পাই। এটাই প্রাপ্তি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।