1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে সফলতার শীর্ষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেই ভৌত অবকাঠামোর উন্নয়ন যশোরের শার্শা গোগা সীমান্ত এলাকা থেকে ১১৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন শার্শা থানা পুলিশের অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার ৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ ০০ বার পড়া হয়েছে

 

কেরানীগঞ্জ সংবাদদাতা

 

 

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পৃথক দুটি অভিযানে কেরানীগঞ্জ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকা-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. সিরাজ-উদ দৌলাহ ও এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক দুটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. সাজিদ (২৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকার বাসিন্দা।

অপরদিকে, একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজের ওপর অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মো. আলাউদ্দিন ঢালী (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি শরীয়তপুর জেলার পালং থানার আটিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী রুজু করা হয়। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।