
সত্য প্রকাশ ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দিনভর যাত্রাবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. ফয়সাল (৩২), লারেসাই মার্মা (৩২), আরিফুল ইসলাম মারুফ (২১), মেহেদী হাসান নাঈম (২২), বাবু ওরফে সুজন (২৮), আসিফুল রহমান জিসান (২৪), আশিকুজ্জামান আশিক (২২), মো. আলী হোসেন (১৯), জাহিদুল ইসলাম ওরফে জুয়েল (৩২), মো. শফিকুল (২৪), মো. নাসির হোসেন (২১), মো. তাসরিফুল (২২), মো. সুমন (৩৩) ও বিপ্লব (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। যাত্রাবাড়ী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।