1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ চৌহালীতে উপকারভোগী জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ ০০ বার পড়া হয়েছে

তারিকুল আলম
মা ইলিশ আহরণ থেকে বিরত রাখার জন্য আজ চৌহালী উপজেলায় কার্ডধারী উপকারভোগী জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। আজ বাঘুটিয়া, ঘোরজান, খাষকাউলিয়া ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে ২৫ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে উপজেলার বাকি ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে খুব দ্রুতই বরাদ্ধকৃত চাল বিতরণ করা হবে। মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করবনা। প্রতিপাদ্যকে সামনে রেখে এবার মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। এই অভিযান আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

উল্লেখিত সময়ে জেলেগণ যেন মা ইলিশ আহরণ না করেন সেজন্য প্রণোদনা হিসেবে উপকারভোগী জেলেদের মাঝে চাল বিতরণ হয়েছে। উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হওয়ার পূর্বেই চৌহালী উপজেলায় কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এসময়ের জন্য কার্ডধারী জেলেদেরকে বিপরীত সংস্থান হিসেবে এই চাল প্রদান করা হচ্ছে। এ বছর চৌহালী উপজেলায় কার্ডধারী ১১৭৯ জন জেলেকে ২৫ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।