1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিন সন্তান রেখে স্ত্রী উধাও, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪০ ০০ বার পড়া হয়েছে

 

ফেনী প্রতিনিধি

 

 

দীর্ঘ এক যুগের সংসার ও তিন সন্তানের পিতা হয়েও স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রবাস ফেরত মোহাম্মদ শাহজাহান। শেষ পর্যন্ত নিজেকে ‘শুদ্ধ’ করার জন্য  ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে শাহজাহানের ওই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি বাহরাইনে প্রবাসে ছিলেন। প্রায় এক যুগ আগে তার বিয়ে হয়; তিন সন্তান নিয়ে সুখের সংসার চলছিল। কিন্তু হঠাৎ করেই স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রবাস থেকে দেশে ফিরে স্ত্রীর ফিরে আসার আশায় দুই সপ্তাহ অপেক্ষা করেছিলেন শাহজাহান। কিন্তু স্ত্রী আর ফেরেননি।

অভিযোগ করে তিনি বলেন, আমি ওর কোনো অভাব রাখিনি। অথচ সে প্রতারণা করেছে। নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

দুধ দিয়ে গোসলের ব্যাখ্যা দিতে গিয়ে শাহজাহান জানান, আমি দুধ দিয়ে গোসল করেছি নিজেকে মানসিকভাবে শুদ্ধ করার জন্য।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্ত্রী চলে যাওয়ার পর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেছিলেন শাহজাহান। ব্যর্থ হয়ে পরে স্থানীয়দের উপস্থিতিতে প্রতীকীভাবে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।