1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪২ ০০ বার পড়া হয়েছে

 

রতন কুমার ঘোষ

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুরে ব্যবসায়ীর কাছে চাঁদার দাবি ও হত্যার হুমকি দিয়ার প্রতিবাদে মহিলা শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ব্যবসায়ী আলমগীর হোসেন এর কাছে একই এলাকার সমলেপুর গ্রামের ফেরদৌস এর ছেলে নাহিদ (৫০) নামের এক যুবক মোটা অংকের টাকার চাঁদার দাবি করে। ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ৬ তারিখে রাত দশটার সময় বাহাদুরপুর বাজার সংলগ্ন সুন্দর আগামীকাল ক্লাবের সামনে ৪/৫ জন অজ্ঞাতামা লোকজন ব্যবসায়ী আলমগীরকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে আঘাত করলে ব্যবসায়ী গুরুতর আহত হয়।আহত ব্যবসায়ী আলমগীরের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়া হয়।

 

পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। এ ব্যাপারে ব্যবসায়ী আলমগীর হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে । এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বাহাদুরপুর ইউনিয়নের কিছু মহিলা শ্রমিক চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের বিচারের দাবিতে ভেড়ামারা থানার সামনে দৌলতপুর মহাসড়কের পাশে মানববন্ধন করে। এ ব্যাপারে বিবাদী নাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি আলমগীরের কাছে কোন চাঁদা দাবি করে টাকা চাইনি।উল্টো আমাকেই বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে।

 

এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।