1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে পানি ও বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে জনঅংশগ্রহনমুলক উন্মুক্ত বাজেট ঘোষনা

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৮ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ চত্তরে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও আগ্রাদ্বিগুন ইউপির আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ২০ মে (বুধবার) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোঃ মোজাফ্ফর রহমান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ইদ্রিশ আলী। উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল। উক্ত সভায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্র্ল্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ বিবেচনায় এনে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়। সভায় অংশপ্রহণকারীরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেন এবং ইএসডিও’র এর উদ্যোগকে সাধুবাদ জানান। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা সমূহকে অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়। আগামী অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়কে অগ্রাধিকার দেয়া হয় এবং আগ্রাদ্বিগুন ইউনিয়নকে যাতে করে একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন হিসেবে পরিনত করা যায় এ বিষয়ে উপস্থিতিগণ তাদের মতামত ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর সিনিয়র অফিসার পারভীন সুলতানা, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ ওসমান আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারি,উদ্দ্যোক্তগণ, সুশিল সমাজের প্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার জনগন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।