1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

নাটোরে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন এএসআই হাসান, মামলা দেওয়ার হুমকি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ সৈকত হোসেন নাটোর

 

 

নাটোর সদর থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) হাসানের বিরুদ্ধে স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো নাটোর ও জাতীয় পত্রিকা মুক্ত খবর ও ইউনাইটেড প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক সোহানের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বুধবার দুপুরে নাটোর শহরের একটি এলাকায় প্রতারক চক্রের কার্যক্রম ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সোহান। এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণে বাধা দেন।

সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, এএসআই হাসান গাড়ি থেকে নেমে সাংবাদিকের সাথে উগ্র আচরণ করেন এবং তার হাতে থাকা ক্যামেরাটি কেড়ে নেন। এরপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন বলে জানা গেছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এবিষয়ে নাটোর সদর থানার (ওসি) অফিসার্স ইনচার্জ মাহবুব রহমান জানান যে এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।