1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় জেলা পর্যায়ের এক পরামর্শমূলক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় কর্মশালার আয়োজন করেন জেলা তথ্য অফিস নওগাঁ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা জনাব ফায়জুল হক। সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সাহালে মোহাম্মদ মাসুদুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. লুৎফর রহমান।
কর্মশালায় টাইফয়েড রোগ প্রতিরোধে দলগতভাবে টিকাগ্রহণের গুরুত্ব, বিশেষ করে শিশু, কিশোর ও নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কার্যকর কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সফল টিকাদান কার্যক্রম বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সংক্রান্ত জেলা পর্যায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।