1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুড়িগ্রামে নদীর স্রোতে ভেসে এলো গন্ডার! চমকে উঠলো গ্রামবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ ০০ বার পড়া হয়েছে

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি

 

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। ৭ অক্টোবর সন্ধ্যায় তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের নদীর চরে আটকা পড়ে এটি।

স্থানীয়রা জানান, উজান থেকে সম্প্রতি নদীতে ভেসে আসছে গাছের গুঁড়ি, মৃত গরু, মাছ ও জীবন্ত সাপ। ধারণা করা হচ্ছে, প্রবল স্রোতের ধাক্কায় কোথাও আঘাত পেয়ে গন্ডারটির মৃত্যু হয় এবং পরে স্রোতে ভেসে এসে এখানে আটকা পড়ে।

খবর পেয়ে তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বন বিভাগকে অবহিত করেন। পরে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ও যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় সরানো সম্ভব নয়। তাই চরের মধ্যেই গর্ত করে মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদুঘরের কর্মীরা এর হাড়গোড় সংগ্রহ করবেন।

কিউরেটর জুয়েল রানা বলেন, নিরাপত্তার জন্য মৃত গন্ডারটি পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। পচন প্রক্রিয়া শেষে হাড়গোড় সংগ্রহ করে যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরে সংরক্ষণ করা হবে, যা শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।