1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

মোঃ শহিদুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫২ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে। তারা সাতক্ষীরা, পিরোজপুর ও খুলনা জেলার বাসিন্দা।

আটকরা হলেন– সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে সেকেন্দার হোসেন (৩৩); শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে আব্দুল্লা গাজী (৩৮); শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮); পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫),

 

 

মেয়ে সুমাইয়া আক্তার (৭); শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (৬), মিনা (১৩), ছেলে নাজমুল হাসান নাইম (১৬); খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর জলমা এলাকার মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০); শ্যামনগর নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (২)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভারতে বিএসএফের হাতে এসব বাংলাদেশি নাগরিক আটক হন। পরবর্তীতে, পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

তিনি আরও জানান, ইতোমধ্যে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা নেয়া হয়েছে এবং আত্নীয় স্বজনদের খবর পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।