1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রাজাপুরে বিএনপির ৩১ দফা’র লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সেলিম রেজা

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ ০০ বার পড়া হয়েছে
ফাতিমা আক্তার মিম
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। রবিবার বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা। এ সময় সেলিম রেজা মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রতি দেন এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সারমর্ম উপাস্থাপন করেন।
শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে বক্তব্যে মো. হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা উপস্থিাপিত করছেন আমরা তা বাস্তাবায়ন করার জন্য লিফলেট বিতরণ করছি। ৩১ দফায় যে বার্তাগুলো আছে তা আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগনের সামনে তুলে ধরবেন।
এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ ১৭ বছর মাথাচাড়া দিয়ে উঠেছিলো সেই শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের এই দেশ পুনর্গঠন করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। দেশনায়ক তারেক রহমান ঝালকাঠি -১ আসনে যাকে মনোনয়ন দিবে আপনারা সবাই তার পক্ষ হয়ে কাজ করবো। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।