1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ ০০ বার পড়া হয়েছে

 

রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য অর্ধশতাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিল ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েই দেশের চলমান অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন। শক্তহাতে চুরি, ডাকাতি ও দুর্নীতির লাগাম টেনে ধরেন। অল্প কিছুদিনের মধ্যেই জনমনে স্বস্তি ফিরে আসে। দল হিসেবে বিএনপি বাংলাদেশের সেরা। বিএনপি যদি এই ঐতিহাসিক দায়িত্ব পালন করে, তাহলে আগামী দিনগুলোতে বিএনপি দেশের জন্য অনেক অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, এক সময় সাভারে বিএনপি করার মতো কোনো লোক ছিল না। বিএনপির নির্যাতিত কর্মীরাসহ সাভারের সাধারণ মানুষ গুলোও আমার সঙ্গেই রয়েছে। আমি সাভারে মানুষের কথা ভাবি এবং তাদেরকে সাথে নিয়েই কিছু করতে চাই। আমি সাভার পৌরসভাকে পরিকল্পিত একটি সুন্দর সাভার উপহার দিতে চাই।পরে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য অর্ধশতাদিক পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।

পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।