1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারিকুল আলম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম
শনিবার ( ৬ সেপ্টেম্বর ) সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ একেএম শামসুদ্দীন সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র
ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) গনপতি রায়।
 পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলোয়াত করেন  নতুন ভাংগা বাড়ি কাসিমুল উলুম মোহাম্মাদীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ এনামুল হক,সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইশারত আলী।
আলোচনা সভা শেষে ফাতিহা শরীফ পাঠ ও মুসলিম উম্মা,দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন  জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রাসুল ( সাঃ )এর শানে নিবেদিত কবিতা আবৃত্তি,হামদ-নাত,জীবনভিত্তিক রচনা, আযান ও ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।