1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

জাকসু নির্বাচনে সাদী-বৈশাখী-ইকরা-সাজ্জাদ প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান রাশেদুল আহসান রাশেদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ শান্ত খান

 

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাদী-বৈশাখী-ইকরা-সাজ্জাদ প্যানেলকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব রাশেদুল আহসান রাশেদ।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, “ছাত্ররাজনীতিতে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে এই প্যানেলের বিকল্প নেই। আমি সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি— আপনারা এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসুর মতো একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনের নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী ও সংগ্রামী ছাত্র প্রতিনিধিরা আসুক— এটাই জাতির প্রত্যাশা।”

এদিকে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও জোট ইতোমধ্যে তাদের প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনী প্রচারণা, মিছিল-মিটিং ও গণসংযোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।