1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাঠালিয়ায় মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ ০০ বার পড়া হয়েছে
ফাতিমা আক্তার মিম
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাঠালিয়া উপজেলা মহিলাদলের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, জাকির হোসেন কিসলু সিকদার এবং প্রফেসর খায়রুল আলম খোকন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন গণতন্ত্রের আন্দোলনকে বেগবান করতে মহিলা দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অনন্য সাহসী কণ্ঠস্বর।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা গোলাম আজম সৈকত।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং একটি র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।