1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে মানবতার ফেরিওয়ালা বিএনপি নেতা-খোরশেদ আলম

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৫ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারে মানবিক ও আস্থাভাজন নেতার প্রতীক মানবতার ফেরিওয়ালা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম তিনি মানবিক ও আস্থাভাজন নেতার প্রতীক হয়ে উঠেছেন।
রাজনৈতিক পরিচয়ের বাহিরেও তিনি একজন মানবিক নেতা হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

বিভিন্ন জাতীয় দিবসে বিএনপির আয়োজিত কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতির পাশাপাশি তিনি ব্যক্তিগত অর্থায়নে বহু অসহায় রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছেন। চিকিৎসা খরচের অভাবে যখন কেউ হাসপাতালে ভর্তি হতে পারছিল না, তখন খোরশেদ আলম নিজ উদ্যোগে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তার এই ব্যতিক্রমী মানবিক কর্মকাণ্ড আশুলিয়া ও সাভারের জনগণকে মুগ্ধ করেছে।গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বিএনপি এই নেতা বলেন আমাকে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে মিথ্যা রাজনৈতিক মামলায় জেল জুলুম বাড়িঘর ত্যাগ করে অনেক নির্যাতনের শিকার হয়েছি তখন অসহায় দুঃখে কষ্টে থাকা এই মানুষগুলোকে খুব কাছ থেকে আমি দেখতে পেয়েছি দুস্থও অসহায় মানুষদের সহায়তা প্রদান করে আমি শান্তি পাই। যতদিন বেঁচে থাকবো এভাবে মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ।

একজন নেতার যে সমাজসেবার দায়বদ্ধতা থাকা উচিত, খোরশেদ আলম যেন তার জীবন্ত উদাহরণ। শুধু আর্থিক সহায়তা নয়, তিনি প্রতিনিয়ত নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি গঠন করেছেন একটি ‘সেবা তহবিল’, যার অর্থ সংগ্রহে আয়োজন করেছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় শিল্পীদের নিয়ে তার এসব আয়োজনে অংশগ্রহণ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ বিএনপি নেতা খোরশেদ আলমকে শুধু একজন রাজনীতিবিদ নয়, বরং একজন সমাজসেবক এবং মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।