1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ ০০ বার পড়া হয়েছে

 

রতন কুমার ঘোষ

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদের হল রুমে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের কে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, ভেড়ামারা উপজেলায় এবার শারদীয় দুর্গাপূজার ১১ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

 

এই ১১ টি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি ৪২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা কাজ করবে। যে সকল আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট আছে তাদের কে নেওয়া হবে এই উপলক্ষে আজকে বাছাই পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বাছাই কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, মিরপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন, ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আসাদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।