1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব- মোস্তাফিজুর রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৯ ০০ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

শনিবার(২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে ৩১ দফা রুপরেখা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান তার আগেই রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা ঘোষণা করেন। ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের সকল নাগরিকের চাওয়া পূর্ণ হবে।

উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, সাংবাদিকরা একটি রাষ্ট্রের দর্পনস্বরুপ। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এলাকায় ঘঠিত ঘটনা নিরপেক্ষভাবে তুলে ধরার আহ্বান জানান এবং সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার, সহ-সভাপতি আরিফ কাউসার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, কৃষক দলের আহবায়ক জুম্মান আলী, কাজী, আব্দুল মতিন, মতিউর রহমান মতিনসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।