1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হাজতে বিএনপি নেতাকে বিশেষ সুবিধা দিয়ে ওসি ক্লোজড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

থানায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতাকে অনৈতিক সুবিধা দেওয়ায় শরীয়তপুর গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমকে ক্লোজড করে পরে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের একটি আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন।

গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সিআর মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন হাওলাদার (৪৮)। ওই মামলায় গত ১৬ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন থানার ওসি মাকসুদ আলম। তবে তাকে অন্য আসামিদের থেকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিয়ে থানার একটি কক্ষে রাখা হয়। পরের দিন তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনার বেশ কিছু ছবি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়- গ্রেফতার লিটন হাওলাদার থানা হাজতে একটি খাটে বসে আয়েশি ভঙ্গিতে সিগারেট হাতে নিয়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন। এ ঘটনায় পুলিশের দায়বদ্ধতা ও নৈতিকতা নিয়ে ফেসবুকসহ সুশীল সমাজে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।