1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পিআর পদ্ধতিতে ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না অধ্যাপক জাহিদুল ইসলাম

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম
আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া অনুষ্ঠিত করতে দেওয়া হবে না।  দেশের আপামর জনগণের দাবীর মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা ঘোষনা করেছে। ৫দফা পুরন না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।  জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামী সহ তাদের ১৪দল নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবী জানিয়েছে। এই দাবীগুলো পুরন না হলে আগামীতে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।
জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনিত প্রার্থী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম একথাগুলো বলেন।
(২৬ সেপ্টেম্বর ২০২৫), বিকেল ৩টায় সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান  সড়ক  প্রদক্ষিন শেষে মুক্তির শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কারনে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো সিরাজগঞ্জ শহর। শ্লোগানে শোনা যায়, পিআর ছাড়া নির্বাচন হবে না, হবে না। পিআর ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না, হবে  না। পিআর পিআর চাই, পিআর ছাড়া উপায় নাই।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনিত প্রার্থী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাও: মোস্তফা মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আমীর মাও: শাহীনুর আলম,  সহকারি সেক্রেটারী অধ্যাপক মাও: শহিদুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।