1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরেশোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই দল। এ লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন।

দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এ ক্ষেত্রে বেশি সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করছেন বিএনপির নেতারা।

তাই মনোনয়ন প্রত্যাশী অনেক নেতারাই এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যে সিলেট বিভাগে সিলেট-২ আসনে হুমায়ুন কবির, সিলেট-৪ আসনে মিফতাহ সিদ্দিকী, সিলেট-৫ আসনে আশিক উদ্দিন চৌধুরী ও ফাহিম আল চৌধুরী এবং সিলেট-৬ আসনে ড. এনামুল হক চৌধুরী ও এমরান আহমদ চৌধুরীর নাম স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় আছে।

হবিগঞ্জ-১ আসনে তালহা চৌধুরী ও শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ আসনে আহমেদ আলী মুকিব, হবিগঞ্জ-৪ আসনে শাম্মী আক্তার শিপা, মৌলভীবাজার-১ আসনে শরিফুল হক সাজু, মৌলভীবাজার-২ আসনে বদরুল আলম চৌধুরী শিপলুর নির্বাচনী প্রস্তুতি রয়েছে।

এদিকে সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমান ও কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনে এমএ সাত্তার ও কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন ও নুরুল হক নুরুলের নামও রয়েছে আলোচনায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।