1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দুর্গাপূজায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ ০০ বার পড়া হয়েছে

 

 

ঝিনাইদহ প্রতিনিধি

 

 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকব। পূজায় কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকারিভাবে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ জেলা ঝিনাইদহের শৈলকূপার বিজুলীয়া সার্বজনীন দুর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগ নেয়া হয়েছে। সকল মন্দিরে সিসি টিভি লাাগনো আছে। যাতে রাতের অন্ধকারে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা না করতে পারে। ধর্মীয় উৎসব পালনে বাধা দিলে যেকেউ জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে। যেকোনো মূল্যে এই দেশকে সবার বাংলাদেশ হিসাবে দেখতে চাই।

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হস্তে দমন করা হবে।

মন্দির পরিদর্শনকালে পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এ সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।