1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ ০০ বার পড়া হয়েছে

রতন কুমার ঘোষ

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিএনপি ও পৌর শাখা এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম দেশের বাইরে চিকিৎসা নিয়ে ভেড়ামারা বাসীর মাঝে সুস্থ হয়ে ফিরে আসায় শুকরানা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোডাউন মোড অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন আমাদের নেত্রী ৩ বারের প্রধানমন্ত্রী অসুস্থ স্বৈরাচারী শেখ হাসিনা তাকে জেলে ভরে রেখেছিলেন।আল্লাহতালা কে বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছিলেন শেখ হাসিনার এই পরিণতি দেখার জন্য।

আগামীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য তাকে বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছে। তিনি আরো বলেন আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হলে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ৩১ দেওয়ার সম্বন্ধে বোঝাতে হবে। মনে রাখতে হবে দিনের ভোট রাতে যেন না হয়। আর যেন বিদেশি প্রভুদের কাছে দারস্ত না হতে হয়। এটাও মনে রাখতে হবে আগামী নির্বাচন যেন তামাশা নির্বাচন না হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস,যুগ্ম আহবায়ক আব্দুর রব,

যুগ্মআহবায়ক ইসাহাক,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ বকুল,বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জীবন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।