1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে দুর্গোৎসব উপলক্ষে আজও মন্ডপে মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করলেন সাবেক ছাত্রনেতা -ওবায়দুর রহমান অভি

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

 

ঢাকার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের মত আজও বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি’র সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি
বুধবার (১অক্টোবর ) সকাল সাড়ে ১১ টার সময় পৌরসভার ঘোষপাড়া ও দক্ষিণপাড়া বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

 

বিএনপির এই সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে তিনি উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন এ সময় সাবেক ছাত্রনেতা বলেন আজ নবমী পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর

 

চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে
আমাদের ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গোৎসবের মন্ডপে মন্ডপে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের যার যে সামর্থ্য অনুযায়ী উপসামগ্রী দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেব।

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক দিক আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। এখানেই দুর্গোৎসব হয়ে উঠেছে ধর্ম-বর্ণ–নির্বিশেষে সর্বজনীন আনন্দ-উৎসব।” এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।